,

তামিমকে এবার অশ্বিনের স্যালুট

Tamim iqbalস্পোর্টস ডেস্ক : ওমানরে বিপক্ষে রোবারের ম্যাচে বাংলাদেশ দলের পরাজয় কামনা করেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তামিম ইকবালে এমন অনবদ্য সেঞ্চুরির পর নিজের অবস্থান কিছুটা হলেও বদলাতে বাধ্য হয়েছেন ভারতীয় এ স্পিনার। তামিমের ব্যাটিং দেখে উল্টো তার দারুণ ভক্ত হয়ে গেলেন অশ্বিন। একই সঙ্গে টুইটে তামিমকে স্যালুটও জানিয়েছেন অশ্বিন।

রোববার তিন ঘণ্টার ব্যবধানে দু’টি টুইট করেন অশ্বিন। প্রথম টুইটে ভারতীয় অফ স্পিনার লেখেন, ‘বাংলাদেশ বনাম ওমান ম্যাচটি দেখতে আর তর সইছে না। যদি বাংলাদেশ আজ (রোববার) জেতে, পুরো দেশটি খুশি হবে। তবে ওমান জিতলে আনন্দিত হবে পুরো ক্রিকেটই।’

একজন নিরপেক্ষ সমর্থক হিসেবে অশ্বিন ওমানের জয় প্রার্থনা করতেই পারেন। তবে ওমানের জয় মানে ক্রিকেটের জয় বা আনন্দ- এমন সরলীকরণ টানায় অশ্বিনকে পাল্টা টুইট করতে থাকেন অনেকে। অশ্বিন উত্তরও দিচ্ছিলেন। একজন যেমন পাল্টা টুইট করে বলেছিলেন, ‘বাংলাদেশের বিদায় চাইছেন, টাইগারদের ভয় পাচ্ছেন নাকি?’ অশ্বিন একটু খেপে গিয়ে উত্তর দেন, ‘প্রথমে ভেবেছিলাম এই উত্তরটা মুছে ফেলবো। পরে ভাবলাম, আমার অত সময়ই নেই।’

রোববারের ম্যাচে তামিমের এমন ইনিংসের পর তাকে উল্টো স্যালুট করলেন অশ্বিন। ভারতীয় স্পিনারের আগের টুইটটিতে ছিল ওমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন। বাংলাদেশের পরাজয় প্রার্থনা। কিন্তু ২০ ওভারেই কিছুটা হলেও অবস্থান বদলাতে হয়েছে অশ্বিনকে। বলতে গেলে বদলাতে বাধ্য করেছেন তামিম। তিনি এমন এক ইনিংস খেলেছেন, যুক্তির ধার না ধারা তামিমের কট্টর সমালোচকও যেন বনে গেছেন বাঁহাতি ওপেনারে অন্ধভক্ত!

তিন ঘণ্টার ব্যবধানে অশ্বিনকে দুইবার টুইট করতে হয়েছে। ওমানের বিপক্ষে তামিম প্রথম বাংলাদেশি হিসেবে টি২০তে সেঞ্চুরি করার পর অশ্বিন আবারও টুইট করে তামিমকে শ্রদ্ধা জানান। লিখেছেন, ‘আহ কী অসাধারণ ইনিংস তামিমের!! তামিম, তোমাকে স্যালুট।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে