বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে না বললেও কষ্টে আছে দিদি, বললেন করিনা

 

 

বিনোদন ডেস্ক : দুই বোনের গলায় গলায় ভাব। তাই দিদি মুখে কিছু না বললেও বোন বেশ বুঝতে পারছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দিদি। এই দুই বোন বি-টাউনের করিশ্মা এবং করিনা কপূর।

image (1)
স্বামী সঞ্জয় কপূরের সঙ্গে ডিভোর্সের আইনি ঝামেলায় বিপর্যস্ত করিশ্মা। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, তাঁদের দুই সন্তান থাকবে করিশ্মার কাছেই। কিন্তু তাদের ভরণপোষণের জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা করিশ্মাকে দেবেন সঞ্জয়। এই বিবাহবিচ্ছেদ মামলার পরবর্তী শুনানি আহামী ৮ এপ্রিল। সব কিছুই একা হাতে সামলাচ্ছেন করিশ্মা। মুখে কিছু না বললেও করিনা বেশ বুঝতে পারছেন করিশ্মার কষ্ট।
করিনার কথায়, ‘‘করিশ্মার জন্য এটা খুব কঠিন সময়। আমি এসব নিয়ে কখনও কথা বলি না। ওর ব্যাপারে আমি খুব প্রোটেক্টিভ। ও মুখে না বললেও ওর কষ্টটা আমি বুঝি।’’ এই সমস্যার দ্রুত সমাধানের দিকে এখন তাকিয়ে গোটা কপূর পরিবার।

এ জাতীয় আরও খবর