,

আফ্রিদিরা পাকিস্তানের চেয়ে বেশি ভালবাসা পান ভারতে!

Afridiস্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তা, অনেক টানাপোড়েন। অবশেষে সব শঙ্কা পেছনে ফেলে কাল রাতে ভারতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। তবে কলকাতায় পা রেখেই পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি যা বললেন, তাতে আবার তাঁর নিজের দেশের ক্রিকেটপ্রেমীরা না খেপে ওঠেন! ইডেন গার্ডেনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রায় পুরোটা সময় ভারতের আতিথেয়তা আর ভালবাসার গুণকীর্তন করে গেলেন। বলে দিলেন, ‘ভারতে এসে প্রতিবারই যে ভালোবাসা পাই তা দেশেও পাই না!’

এ কথা শুনে কে বলবে, নিরাপত্তা শঙ্কায় গত কয়েকদিন ধরে কী টানাপোড়েন চলছিল পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে! এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিল পাকিস্তান। তবে সংবাদ সম্মেলনে সেই টানাপোড়েনের লেশমাত্র ছিল না আফ্রিদির চোখেমুখে। ভারতের দর্শক ও দেশটির ক্রিকেটপ্রেমীদের প্রশংসায় ভাসিয়ে বললেন, ‘ভারতে এসে খেলাটা যত উপভোগ করি, অন্য কোথাও এত করি না। আমি আমার ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে আছি। এটুকু অন্তত বলতে পারি, ভারতে যে ভালোবাসা পেয়েছি সেটা সব সময় আমার মনে থাকবে।’ এটা কি আসলেই তাঁর মনের কথা, নাকি ভারতীয়দের খুশি করতে বলা! এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে