,

সবার আগে কে, তামিম নাকি সাকিব?

2016_03_13_12_26_28_7pa4McwrLOQ2OMV0bjLmTNNITXVkMh_originalস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ২৬ বলে ৪৭ রান করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। আর তাতে বাংলাদেশের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। ৪৮ ম্যাচে ২২.৪৭ গড়ে তামিম করেন ৯৮৯ রান। যা ৪টি ফিফটিতে সমৃদ্ধ। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮* রানের ইনিংস রয়েছে এর মধ্যে।

ওই ম্যাচে তামিম ইকবাল ছাড়িয়ে যান ৪৯ ম্যাচে ২২.৭৬ গড়ে ৯৭৯ রান করা সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাঁকিয়েছেন ৫টি ফিফটি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৪*।

আজ রোববার ধর্মশালায় ইতিহাস গড়ার হাতছানি রয়েছে তামিম ও সাকিব দু’জনের সামনেই। ওমানের বিপক্ষে আর মাত্র ১১ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০ তে ১ হাজার রানের মাইফলক স্পর্শ করবেন তামিম। অপরদিকে ইতিহাস গড়তে সাকিবের প্রয়োজন ২১ রান।

তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর প্রশ্ন, বাংলাদেশের হয়ে সবার আগে টি-২০ হাজার রানের মাইলফক ছুঁবেন কে, তামিম নাকি সাকিব? উত্তর মিলবে আজই, বৃষ্টি-বাধা উপেক্ষা করে ওমান-বাংলাদেশ ম্যাচ মাঠে গড়ালেই।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান

ইনিংস  রান       গড়     সর্বোচ্চ  ফিফটি
তামিম ইকবাল      ৪৮    ৯৮৯   ২২.৪৭  ৮৮*     ৪
সাকিব আল হাসান ৪৯    ৯৭৯   ২২.৭৬  ৮৪       ৫
মুশফিকুর রহিম    ৪৫     ৬৫৯   ১৭.৮১  ৫০       ১
মাহমুদউল্লাহ        ৪২     ৬১০   ১৮.৪৮  ৬৪*     ২
সাব্বির রহমান     ২০      ৪৮৫   ৩২.৩৩  ৮০     ৩

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ