বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দো-ইরানিয়ান চলচ্চিত্রে দেখা যাবে দিয়া মির্জাকে

Diaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে খুব শিগগিরই ‘সালাম মুম্বাই!’ শিরোনামের ইন্দো-ইরানিয়ান চলচ্চিত্রে দেখা যাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঘোরবান মোহম্মদপাউর।

দিয়া মির্জা বলেছেন, প্রথমবারের মতো ভারত ও ইরান একসঙ্গে ছবিটি নির্মাণ করছে। ইরানের বড় তারকা মোহম্মদ রেজা গোলজারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। মানুষ তাকে অনেক ভালবাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের মানুষ আমার প্রতিও ভালবাসা প্রকাশ করেছে।

একজন শিল্পী হিসেবে এরকম একটি কাজের সুযোগ অসাধারণ বলে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোণের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছেন দিয়া মির্জা। টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র পর হলিউড চলচ্চিত্র ‘বেওয়াচ’-এ কাজ করছেন প্রিয়াঙ্কা। আর দীপিকা করছেন ‘থ্রিপল এক্স: দ্য রিটার্ন অব স্যান্ডার কেজ’ চলচ্চিত্রে। খবর: এনডিটিভি