,

ধোনি শেষে স্টাম্প নিয়ে আসার রহস্য

dhoni_199216 (1)জানেন কি, ম্যাচ শেষ হলেই কেন মাঠ থেকে একটা করে স্টাম্প তুলে নিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি?কি ভাবছেন? নিজের সংগ্রহে রাখার জন্য স্টাম্প তুলে নেন ধোনি। না, তা নয়। আসলে ছোটবেলার প্রাণের বন্ধু কুলবিন্দরের জন্যই মাঠ থেকে স্টাম্প নিয়ে আসেন ‘ক্যাপ্টেন কুল’।ধোনির বন্ধুর দরকার আসলে ৩২০টা উইকেট। নেপালি কুলবিন্দরের বাবা গৃহরক্ষীর কাজ করতেন। খুব কষ্টে-সৃষ্টে কুলবিন্দর একটা বাড়ি বানিয়েছেন। তার জন্য কুলবিন্দরকে বিস্তর ঘোরাঘুরি করে এ দিক ওদিক থেকে টাকাপয়সা জোগাড় করতে হয়েছে।
কিন্তু, কুলবিন্দর কখনওই ধোনির কাছে একটা টাকাও চাননি। শুধু চেয়েছিলেন, স্টাম্প দিয়ে তার বাড়ির চার পাশে পাঁচিল বানাতে! আর তার জন্য ধোনির বন্ধুর দরকার ৩২০টা স্টাম্প। আর সেই স্টাম্পগুলোকে হতেই হবে ধোনির খেলা কোনও ম্যাচের। তা সে টেস্ট ক্রিকেটই হোক বা ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।
ধোনি নিজেই জানিয়েছেন ম্যাচ শেষে মাঠ থেকে তার একটা করে স্টাম্প তুলে নিয়ে আসার রহস্য।
বলেছেন, ‘অবসরের পর ব্যক্তিগত সংগ্রহে রাখব বলে স্টাম্প তুলে আনি না। কুলবিন্দর আমার ছোটবেলার অত্যন্ত প্রিয় বন্ধু। বরাবর ক্রিকেটটা চালিয়ে যাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছে। ওর জেদাজেদিতেই আমার ক্রিকেটে আসা।’
ধোনি আরও বলেন, ‘ও আমার কাছে শুধু চেয়েছিল ৩২০টা স্টাম্প। ওর বাড়ির পাঁচিল বানানোর জন্য। বলেছিল, সেই স্টাম্পগুলো আমারই খেলা ম্যাচের হতে হবে। তাই কোনও ম্যাচ শেষ হলেই মাঠ থেকে একটা স্টাম্প তুলে নিয়ে আসি। কুলবিন্দরের জন্য।

‘ সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ