,

গেটাফকে গোল বন্যায় বাসালো বার্সেলোনা

2016_03_13_00_30_23_JoZ1tSqAELIci7rnKWnDuUQzcxf2lh_originalস্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছেই বার্সেলোনার। গেটাফেকে আধ ডজন গোলের বন্যায় ভাসিয়ে লা লিগার টানা এক ডজন জয় পেয়েছে কাতালানরা।

আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডরা ৩৭ ম্যাচ পর্যন্ত নিয়ে গেল লুইস এনরিকের দল।

শনিবার ন্যু কাম্পে লুইস সুয়ারেজকে ছাড়াই বার্সার বড় জয়ে জোড়া গোল করেছেন নেইমার। লিওনেল মেসি, মুনির এল হাদ্দাদি ও আরদা তুরান করেছেন একটি করে গোল। অপর গোলটি গেটাফের হুয়ান রদ্রিগেজের আত্মঘাতী।

ম্যাচের অষ্টম মিনিটেই গেটাফের রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা (১-০)। লিডটা দ্বিগুণ হতে পারত তিন মিনিট পরেই। পেনাল্টি পেয়েছিল বার্সা। কিন্তু বার্সার পেনাল্টি-দুর্ভাগ্য পিছু ছাড়েনি এই ম্যাচেও। পেনাল্টি মিস করেন মেসি।

চলতি মৌসুমে লিগে অষ্টম পেনাল্টি মিস করল বার্সেলোনা। এর মধ্যে মেসিই চারটি। চলতি মৌসুমে লিগে ১৫টি পেনাল্টি থেকে বার্সা গোল করতে পেরেছে মাত্র ৭টি।

ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য বেশি সময় লাগেনি বার্সার। ১৯ মিনিটে মেসির ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মুনির।

৩২ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন নেইমার। এই গোলেও অবদান মেসির। বক্সের ভেতর আর্জেন্টিনা ফরোয়ার্ডের বাড়ানো বল থেকেই পা ছুঁয়ে গোলটি করেন ব্রাজিল অধিনায়ক।

পরপর দুই গোলে অবদান রাখা মেসি নিজেই ৪০ মিনিটে গোল করে প্রথমার্ধেই বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

বিরতির পরও ম্যাচের চিত্র একই। একের পর এক আক্রমণ করে গাটাফেকে কোণঠাসা করে ফেলেন বার্সেলোনার খেলোয়াড়েরা। ৫১ থেকে ৫৭, ছয় মিনিটের মধ্যে আরো দুই গোল করে স্কোরলাইন ৬-০ করে ফেলে স্বাগতিকরা।

প্রথমে মেসির পাস থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেইমার। দারুণ এক ওভারহেড কিকে পরের গোলটি করেন এ মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সার যোগ দেওয়া আরদা তুরান। বার্সার বড় জয়ও নিশ্চিত হয়ে যায় এখানেই।

এই জয়ে লা লিগা শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। ২৮ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের ৬৪ আর রিয়াল মাদ্রিদের ৬০ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে