বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের অনুরোধেও মন গলেনি মালাইকার

2016_03_12_17_19_33_DPQdtWwnkNbzYs7VMZkXdhtqN3DL8X_originalবিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার অভিনেতা ও দেবর সালমান খানের অনুরোধেও মন গলেনি ‘মুন্নী বদনাম’ খ্যাত তারকা অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা খানের! শেষ পর্যন্ত তিনি স্বামী নির্মাতা, অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে ডিভোর্স-ই দিচ্ছেন!

বেশ ক’দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে সালমান খানের ভাই আরবাজ খান ও তার স্ত্রী মালাইকা অরোরা খানের মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে। এমন খবর যখন চারদিকে ছড়িয়ে যেতে লাগলো, তখন এ নিয়ে মুখ খুলেন আরবাজ খান নিজেই। মিডিয়াকে এক হাত দেখিয়ে ছাড়তেও ভুল করেন না তিনি! সামাজিক যোগাযোগের মাধ্যমেও মালাইকার সঙ্গে বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে প্রমান করার নানাবিধ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বোধয় আর শেষ রক্ষা হচ্ছে না। কারণ ডিভোর্সের সিদ্ধান্তে নাকি একেবারে অনড় স্ত্রী মালাইকা অরোরা খান!

বিচ্ছেদের পথে মালাইকা-আরবাজ…

মালাইকা ও আরবাজ খানের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি বলে মিডিয়াকে বিভ্রান্তিতে রেখেছিলেন আরবাজ খান নিজেই। গেল জানুয়ারিতে যখন দুজনের দাম্পত্য কলহের বিষয়টি গণমাধ্যমে চলে আসে, ঠিক তখনই পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছিল আরবাজ। গেল সপ্তাহে সালমানের এক নিমন্ত্রণে একটি অভিজাত রেস্টুরেন্টেও একসঙ্গে দেখা গিয়েছিল আরবাজ ও মালাইকাকে।

কিন্তু একসঙ্গে থাকার ভান করে থাকলেও শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্তে অনড় মালাইকা। আর এমন খবর জানিয়ে বলিউডে তোলপাড় তৈরি করেছে মালাইকার এক ঘনিষ্ঠ বন্ধু। মুম্বাই মিররে প্রকাশিত এক ভাষ্যে মালাইকার বন্ধুটি জানায়, আরবাজকে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় আছেন মালাইকা। তিনি অর্থনৈতিকভাবে যথেষ্ঠ স্বচ্ছল এবং স্বাধীন। ছেলে আরহানের ভরণ পোষণের জন্য তার কোনো সমস্যা হবে না বলেও জানায় ওই বন্ধুটি।

বন্ধুর মুখে ডিভোর্স নিয়ে এমন কথা শোনা গেলেও মালাইকা এই বিষয়ে এখনো কিছু চূড়ান্ত বলেননি।

মুন্নী খ্যাত তারকা ও ভাবির সঙ্গে সালমান…

অন্যদিকে ক’দিন আগেই আরবাজের সঙ্গে ডিভোর্স কিংবা সম্পর্কের কোনো ধরনের অবনিত চান না জানিয়ে মালাইকার সঙ্গে নাকি খোলাখুলি কথাও বলেছিলেন দেবর সালমান খান। তাকে রীতিমত অনুরোধই করেছিলেন সালমান। কিন্তু শেষ পর্যন্ত সালমান খানের অনুরোধও বোধয় মাঠে মারা গেল!

উল্লেখ্য, গত সতের বছর ধরে আরবাজ খান এবং মালাইকা অরোরা খান একসঙ্গে নির্ভেজাল সংসার করে আসছেন। গেল কয়েক মাস ধরে এই দম্পতির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। খান পরিবারও চাইছিলেন না যে তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আসুক। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি!