বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে দেখে ‍কুপোকাত ভক্ত রনবীর সিং!

 
বিনোদন ডেস্ক : রনবীর সিং। এই সময়ে বলিউডের অসম্ভব জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। রাম-লীলা, গুন্ডে এবং বাজিরাও মাস্তানির মত বলিউডের ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে জুটিয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী। তার সাক্ষাতে ভক্ত অনুরাগীরা সৌভাগ্যবান মনে করেন।আর সেই রনবীরই বলিউড বাধশা’র সাক্ষাতে কপুকাত!

 

2016_03_12_13_34_16_Ij72COI0irdpQVx8gAEXqdtmasQc1n_original

আজ দুপুরে শাহরুখ ভক্ত রনবীর সিং তার টুইট ও ফেসবুকে একটি ডাবস্ম্যাশ প্রকাশ করেন। যেখানে দেখা যায় শাহরুখ খানের আসন্ন ছবি ‘ফ্যান’-এর পোস্টারের সামনে তুমুল নাচ নাচছেন রনবীর সিং। সদ্য মুক্তি পাওয়া ছবির প্রথম এবং আলোচিত গান ‘যাবরা ফ্যান’-এর ঢঙে তিনি নেচেই চলেছেন। হঠাৎ পোস্টারের পেছন থেকে বের হয়ে আসেন অভিনেতা শাহরুখ খান। আর তা দেখে ছবিতে ভক্ত সৌরভের মতন ধুম করে পড়ে যান রনবীর! বাদশাকে দেখে রীতিমত ভূত দেখার চমকে যান তিনি!

 

 

আসলে পুরো ব্যাপারটিই সাজানো। শাহরুখের আসন্ন ছবি ‘ফ্যান’ প্রমোশনের একটি অংশ। এমন ঘটনাটিই রনবীর তার টুইটারে ডাবস্ম্যাশ ছেড়ে লিখেন, ‘এখন পর্যন্ত সব মোশন পোস্টারের ফাদার!’টুইটটি শাহরুখের চোখে পড়লে তিনিও রিপ্লেতে লিখেন, ‘কখনো কখনো মনিশ হিরোদের কেও সুযোগ করে দেন…যাচবরা ব্যান্ড বাজা ওয়ালে!’