,

সহজ জয় পেলো বাংলাদেশের নারীরা

2016_02_16_18_17_55_4UTlbIi7ZVyN5ZhkFEe62G0E0fS4fw_256xautoশারমিন আক্তারের দায়িত্বশীল ব্যাটিং ও লেগ স্পিনার রোমানা আহমেদের ঘূর্ণিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে দারুন জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মাত্র ৭৪ রানেই আটকে দিয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় জাহানারাবাহিনী।আয়ারল্যান্ডের দেওয়া ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার শারমিন আক্তার ও আয়শা রহমান ওপেনিং জুটিতে ২৭ রান যোগ করেন। এরপর আয়শা ও সানজিদা দ্রুত বিদায় নিলে বাকি কাজ অধিনায়ক জাহানারা আলমকে নিয়ে শেষ করেন শারমিন। ফলে ১২ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন শারমিন। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান করে অপরাজিত থাকেন জাহানারা।
এর আগে শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। শুরু থেকে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়ার ফলে ৭৪ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন লরা ডেলানি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন ইসবেল জয়েস। এছাড়া কিম গার্থ করেন ১১ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ১২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে