সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরবাজকে ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মালাইকা

jakia_malikaবিনোদন ডেস্ক : আরবাজ খান এবং মালাইকা আরোরা খানের বিচ্ছেদ বোধহয় আর আটকানো গেল না। আরবাজকে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা আরোরা খান।

বলিউডের একটা অংশ জানিয়েছে, আরবাজ-মালাইকার সম্পর্ক টিকিয়ে রাখতে বহু চেষ্টা করেছেন সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন ভাইজান। কিন্তু কোনও ভাবেই মালাইকাকে ফেরানো যায়নি। আর কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদ ফাইল করবেন নায়িকা।

তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে এসেছেন মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনও কোনও মহল বলেছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি।

আরবাজ ফেরাতে চেয়েছেন মালাইকাকে। প্রকাশ্যে বলেছেন, ‘‘১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা