,

ক্যান্সারের কাছে হার মানলেন ইমরান হাশমির মা

Imran Hasmiবিনোদন ডেস্ক : ক্যন্সারে আক্রান্ত বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির প্রায় গোটা পরিবার। ক্যান্সারের হাত থেকে দীর্ঘ সংগ্রাম শেষে নিজের পাঁচ বছর বয়সী ছেলে অয়নকে মুক্তি করতে পারলেও শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হেরে গিয়ে মৃত্যু বরণ করলেন ইমরান হাশমির মা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অতঃপর ১১ মার্চ সন্ধ্যায় মারা গেলেন ইমরান হাশমির মা মাহেরা হাশমি। তিনি বেশ ক’দিন ধরেই ক্যন্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়েল সিটি হাসপাতালে ভর্তি ছিলেন।

হাশমির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমকে ইমরান হাশমির চাচা এবং প্রযোজক মুকেশ ভাট বলেন, তিনি(ইমরান হাশমির মা) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ১১ মার্চ বিকালে হাসপাতালে ভর্তি অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে মায়ের মৃত্যুর সময় মুম্বাইযের বাইরে ছিলেন ইমরান হাশমি। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি মুম্বাইয়ে ফিরছেন বলে জানা গেছে।
বাবা আনোয়ার হাশমি, মাহেরা(মা), ইমরান হাশমি, স্ত্রী পারভীন(বাম দিক থেকে…)

প্রসঙ্গত, ইমরান হাশমির একমাত্র ছেলে দুই বছর বয়স থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এখন ছেলে বয়স পাঁচ। ক্যান্সারকেও জয় করেছেন। কিন্তু সেই সময়টা একজন বাবার কাছে জীবন হয়ে উঠেছিল খুবই দুর্বিষহ। ইমরান হাশমিও বাবা হিসেবে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, দুই বছর ধরে ছেলেকে নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে স্ট্রাগল করে গেছেন। আর এই সময়টাকেই লিখিত আকারে বইয়ের মাধ্যেমে তার ভক্ত অনুরাগীদের জানাতে চান হাশমি। আর এরমধ্যেই ক্যান্সারে ভোগে মারা গেলেন তার মা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে