বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পরের ম্যাচটি পণ্ড হওয়ার শঙ্কা!

Indian groundstaff cover the wicket as rain falls ahead of the World T20 cricket tournament qualifying match between Oman and The Netherlands at The Himachal Pradesh Cricket Association Stadium in Dharamsala on March 11, 2016.  / AFP / STR        (Photo credit should read STR/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : ভারতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। ধর্মশালায় আজ রাত পৌনে দশটায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে পৌনে এক ঘণ্টা পর ম্যাচটি শুরু হলেও বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। অল্প সময়েই কিছুটা ব্যাটিং প্রাকটিস করে বাংলাদেশ। আজ সকাল থেকেই ধর্মশালায় বৃষ্টি হয়।

টানা বৃষ্টির কারণে বিকাল সাড়ে তিনটায় নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার ম্যাচটি পণ্ড হয়। নেদারল্যান্ড-ওমান ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ড এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। পরে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হলে ছিটকে পড়ে আয়ারল্যান্ডও। বাংলাদেশ ও ওমান উভয় দলেরই পয়েন্ট এখন ৩।

আগামী ১৩ মার্চ বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালে। কিন্তু আবহাওয়ার পূর্ভাবাসে বলা হচ্ছে, ওইদিন ধর্মশালায় বৃষ্টি হতে পারে। ফলে, পণ্ড হতে পারে ম্যাচটি। যদি পরিত্যক্ত হয় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ সুপার টেন পর্বে উঠে যাবে। আর ম্যাচটি অনুষ্ঠিত হলে যারা জিতবে তারাই সুপার টেন পর্বে খেলবে।

এ জাতীয় আরও খবর