সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

Tamim-ok20160311172438স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ‘এ’ গ্রুপ থেকে মূল পর্বে ওঠার জন্য লড়াই করছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। বাকি রইল শুধু বাংলাদেশ এবং ওমান। একটি করে জয় এবং একটি করে ড্র নিয়ে দু’দলেরই পয়েন্ট সমান ৩ করে। তবে রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশই। ফলে ‘এ’ গ্রুপের শীর্ষ দল এখন বাংলাদেশ।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারেনি ওমান এবং নেদারল্যান্ডস। ফলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়। এ কারণে ওমানের পয়েন্ট দাঁড়ায় ৩। দিনের দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কবলে। তবে কার্টেল ওভারে (১২ ওভার) খেলা মাঠে গড়ায়।

টস হেরে বাংলাদেশ ব্যাট করতে নেমে তামিম এবং সৌম্যের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ ৮ ওভারেই সংগ্রহ করে ৯৪ রান। এরপর বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।

২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৩। রান রেট: +০.৪০০। অপরদিকে ওমানের পয়েন্টও ৩। তাদের রান রেট: +০.২৮৩।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা