সাইফকে ছেড়ে অর্জুনকে বিয়ে করতে চান কারিনা!

Karinaবিনোদন ডেস্ক : সাইফ আলী খানকে বিয়ে করে সুখেই সংসার করছেন কারিনা কাপুর খান। কিন্তু হটাৎ কি এমন হল যে সাইফকে ছেড়ে সহ অভিনেতা অর্জুন কাপুরকে বিয়ে করতে চাইছেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছেন খোদ কারিনা।
অর্জুন আর কারিনা জুটির প্রথম ছবি ‘কি অ্যান্ড কা’র প্রমোশনাল চলছে এখন। কদিন আগেই বের হয়েছে ট্রেলার এবং গান। ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যেই অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন বেবো।
আর প্রমোশনাল ইভেন্টে গিয়ে কারিনা জানান, ‘সাইফকে ছেড়ে অর্জুনকে আমি বিয়ে করবো’। কারণ অবশ্য ছবির কাহিনী ঘিরে। ছবিতে অর্জুনকে হাউজ হাজব্যান্ড হিসেবে দেখা যাবে। বাড়িতে থেকে তিনি ঘর গোছান, রান্না করেন। এক কথায় একজন গৃহবধূ যা করেন, ছবিতে তাই করতে দেখা যাবে অর্জুন কাপুরকে। অর্জুন চরিত্রটির জন্য অনেক খেটেছেন। রান্না শিখেছেন, আরও অনেক কিছু শিখেছেন।
আর অর্জুনের এই প্রস্তুতি দেখেই পাগল হয়ে গেছেন কারিনা। তিনি জানিয়েছেন, অর্জুন যা করেছেন, তা অসাধারণ। তারপরেই তিনি বলেন, সাইফকে ছেড়ে তিনি অর্জুন কাপুরের সঙ্গে ঘর বাঁধবেন।
অর্জুন কাপুর তো আগেই বলেছেন কারিন তার স্বপ্নের নায়িকা। আর সেই নায়িকার কাছ থেকে এমন প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তবে কারিনার এমন মজা কি সাইফের ভালো লাগবে। কারণ কদিন আগেই অর্জুন গভীর রাতে কারিনাকে ফোন দিতেন আর তাতে খুবই রেগে ছিলেন সাইফ। তবে এখন পর্যন্ত সাইফ কারিনার মন্তব্যের কোন জবাব দেন নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত