,

টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

236209স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো স্টিভেন স্মিথরা। বুধবার কেপ টাউনে স্বাগতিকদের বিরুদ্ধে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে হাশিম আমলার ৬২ বলে অপরাজিত ৯৭ রানে ঝড়ো ইনিংসের সুবাদে ১৭৮ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। জবাবে ব্যাটসম্যানদের দাপটে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের দেখা পায় অসিরা।

উসমান খাজা ও শেন ওয়াটসনের ব্যাটে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। মারমুখী ভঙ্গিমায় উদ্ভোধনী জুটিতে ৭৬ রান করেন তারা। ৪২ রান করে আউট হন ওয়াটসন। ২৭ বলের ঝড়ো ইনিংসটি ২টি চার ও ৩টি ছক্কায় সাজান তিনি।

ফেরার আগে ২৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করেন খাজা। ২৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৩ রান করেন ওয়ার্নার। এছাড়া ২৬ বলে ২টি করে চার-ছক্কায় ৪৪ রান করেন স্মিথ। শেষ দিকে ম্যাক্সওয়েল ঝড়ে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

স্বাগতিকদের ইনিংসের শুরুটাও ভালো হয়েছিল। আমলার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৪৭ রান তুলে শক্ত ভিত গড়ে দেন কুইন্টন ডি কক। পঞ্চম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরার আগে ১৩ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৫ রান করেন ডি কক।

এরপর মূলত একাই বোলারদের উপর ছড়ি ঘোড়ান আমলা। ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস খেলতে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পাঁচ নম্বরে নেমে আরেক মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ১৬ বলে ৩০ রান করতে ২টি করে চার ও ছক্কা হাঁকান।

অস্ট্রেলিয়ার পেসার কোল্টার-নাইল ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হাশিম আমলা। সিরিজ সেরা হন ডেভিড ওয়ার্নার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে