,

যে কারণে সেঞ্চুরি নিয়ে ভাবেননি তামিম

tamim-Ikbalস্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে ছিল একটা জুজু। যে ২০০৭ ‘মূল’ বিশ্বকাপে ঝড় তুলে বিশ্বকে জানান দিলেন, সেই বছরই কেমন মলিন হয়ে রইলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে! আজ সেই ধারা ভাঙলেন তামিম, অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে এনে দিলেন শুভসূচনা।

হল্যান্ড ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলে তামিমের রান মাত্র ২১৯, ফিফটি ছিল না একটিও। ‘তামিম ইকবাল’ নামের সঙ্গেই যায় না এই পরিসংখ্যান। আজ তো সে ধারা পাল্টালেনই, আশা জাগিয়েছিলেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরিরও। একটুর জন্য সেটি আর পাওয়া হয়নি। ধর্মশালায় ম্যাচ শেষে এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না তাঁর, ‘আমাকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। ইনিংসের ১৫তম ওভারে মাহমুদউল্লাহ ও মুশফিক ভাই আউট হয়ে গিয়েছিলেন। তখন দ্রুত রান তোলার চেষ্টা করা সম্ভব ছিল না। আমি আউট হলে দল বিপদে পড়ে যেত। আর দলের রান ১৫০ করার দিকেই বেশি নজর ছিল আমার।’

কদিন আগেই প্রথমবারের মতো বাবা হয়েছেন তামিম। তারপরই বিশ্বকাপে এমন সাফল্য, রহস্য কি এখানেই! হাসিমাখা মুখে তামিমের উত্তর, ‘না না, এর সঙ্গে বাবা হওয়ার কোনো সম্পর্ক নেই। আমি আগের মতোই ব্যাটিং করছি। (বাবা হওয়ার আগে) পিএসএলে এভাবেই ব্যাটিং করেছি, বিপিএলেও।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে