,

জয় দিয়ে  শুরু বাংলাদেশ এর  বিশ্বকাপ মিশন

 

স্পোর্টস ডেস্ক : সতীর্থ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার দিনে ‘প্রিয়’ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন তামিম ইকবাল। তার অপরাজিত ৮৩ রানের সুবাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ডাচদের ১৫৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

 

maxresdefault-1024x581

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই জবাব দেয় নেদারল্যান্ডস। তাদের ধারাবাহিক পারফরম্যান্সে জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি ডাচরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সমর্থ হয় দলটি। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানের জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল।

 

দলীয় ২১ রানে আল-আমিনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়েসলি বারেসি (৯)। দলীয় ৫৩ রানের মাথায় মাইবার্গকে (২৯) বোল্ড করেন নাসির হোসেন। দলীয় ৭৭ রানে সাকিবের বলে বোল্ড হয়ে যান বেন কুপার (২০)।
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা তৃতীয় ফিফটি করা তামিম ৫৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানের অসাধারণ ইনিংসটি সাজান।

বুধবার নয়নাভিরাম ধর্মশালার হিচমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথম ওভারেই থার্ডম্যানে জীবন ফিরে পাওয়া সৌম্য দরকার দ্বিতীয় ওভারে একটি চার মারেন।
তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে প্রথম তিন ওভারে ১৮ রান তোলেন সৌম্য। তবে চতুর্থ ওভারে ফন মিকেরেনের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই বাঁহাতি (১৩ বলে ১৫)।

 

সৌম্যর বিদায়ের পর তামিম ও সাব্বির রহমান মিলে স্কোরটা ৬০ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। সাব্বির ফন ডার মারউইয়ের বলে এগিয়ে এসে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পরের বল লেগে ঘুরাতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যান (১৫ বলে ১৫)।
এশিয়া কাপে রান-খরায় ভোগা সাকিব আল হাসান বিশ্বকাপের শুরুতেও ব্যর্থ। মাত্র ৫ রান করেই পিটার বোরেনের শর্ট বলে শর্ট থার্ডম্যানে মাইবার্গকে ক্যাচ দিয়ে ফিরে এই বাঁহাতি।

সৌম্য-সাব্বির নিজেদের ইনিংস বড় করতে না পারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তামিম। ডাচদের বিপক্ষে বাংলাদেশের আগের দুটি টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল যথাক্রমে ৫৩ বলে অপরাজিত ৬৯ ও ৪৬ বলে ৫০।তামিমের ব্যাট হাসলেও এশিয়া কাপে দারুণ ব্যাটিং করা মাহমুদউল্লাহ ১০ রান করেই ফিরে যান। ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেননি মুশফিকুর রহিম। ২ বলে মোকাবেলা করে ডাক মারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

এরপর অধিনায়ক মাশরাফি এক ছক্কা মেরে বিদায় নিলেও শেষ ওভারে তামিম ও আরাফাত সানী একটি করে ছক্কা হাঁকিয়ে ১৫ রান তোলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ পায় ১৫৩ রানের লড়াইয়ের পুঁজি।মাত্র ৫৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম। আরাফাত ৪ বলে এক ছক্কায় ৮ রানে অপরাজিত ছিলেন।

চোট থেকে পুরোপুরি সেরে না-ওঠায় এই ম্যাচে খেলছেন না এশিয়া কাপের মাঝপথে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপ ফাইনালের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার আবু হায়দারের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ