সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় শিশু খাদিজা হত্যার প্রতিবাদে মানববন্ধন ॥ আসামী মাসুক মিয়ার হত্যার লোমহর্ষক বর্ণনা


148261_1016987171700705_4577143681669874472_n-450x341ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশু খাদিজা মনি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ইমাম প্রি-ক্যাডেট স্কুলসহ কয়েকটি স্কুলের শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ ইমাম।
গত সোমবার রাতে কসবা থানা পুলিশের কাছে আসামী মাসুক মিয়া খাদিজা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। সে জানায়, তার বান্ধবীকে নিয়ে খাদিজাদের বাসায় থাকতে না দেয়ার কারণে প্রতিশোধ হিসেবে খাদিজাকে সে হত্যা করে। সে ৩ দিন পূর্বে পরিকল্পনা করেছিল কিভাবে তাকে হত্যা করবে। ওই দিন সকাল সাড়ে ৭টার সময় শিশু খাদিজাকে পটেটো চিপস কিনে দেয়ার কথা বলে ইমাম পাড়ার বাবরু মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ের ৫তলা নিয়ে যায়। ওইখানে নেয়ার ২ ঘন্টা পর তাকে সে নিজ হাতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যা করার পর খাদিজার লাশটি একটি পলিথিনে মুড়ে ওই রুমের খোপড়িতে লুকিয়ে রাখে। রক্তটা একটি কাপড় দিয়ে মুছে কাপড়টিও পলিথিনের ভেতরে রেখে দেয়। খাদিজার হাতে থাকা ছিপাড়া ও রেলটিও একই জায়গায় রাখে ঘাতক মাসুক মিয়া। তার একাজে সহযোগিতা করে সিলেটের তামিম ও কিবরিয়া। তার স্বীকারোক্তি অনুযায়ী ইমামপাড়ার ওই বাড়ি থেকে রাত ২টায় খাদিজার রক্ত মাখা জামা ও ছিপাড়া রেল উদ্ধার করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত ঘাতকদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে রক্তাক্ত ছুরি কাপড় উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উলে¬খ্য, কসবায় অপহরের ২দিন পর গত সোমবার সন্ধ্যায় কসবা পৌর সদরের ইমামপাড়া বাবরু মিয়ার নির্মাণাধীন ভবনের ৫তলার একটি কক্ষ থেকে অপহৃত ৭ বছরের খাদিজা মনির লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত ৪ ঘাতককে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা