,

ক্যারিয়ারের জন্য প্রেমের জলাঞ্জলি

2016_03_07_12_01_56_wJi7z6jlLrvCSFkekyfXahmyXG0jYK_originalবিনোদন ডেস্ক : গেল বছরে অমিতাভ বচ্চন ও ধানুশের সঙ্গে ‘সামিতাভ’ নামের ছবিতে প্রথমবার অভিনয়ে পা রাখলেন সুপারস্টার অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আর এরজন্য অক্ষরা দায়ি করছেন নিজের প্রেমকে! আর তাই এবার প্রেমকে জলাঞ্জলি দিয়ে এবার ক্যারিয়ার গড়ার দিকে অক্ষরা ও প্রেমিক তানজু!

বাবা কমল হাসান ভারতের সুপারস্টারদের একজন। রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের সঙ্গে উচ্চারিত হয় তার নাম। বড় বোন শ্রুতি হাসানও বেশ জনপ্রিয়। তামিল তেলেগু ছাড়াও বলিউডেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। কিন্তু অভিনয়ে এমন সফল পরিবারের সন্তান হয়েও নিজের কারিশমা দেখাতে পারছেন না অক্ষরা হাসান। কিন্তু কেন?

ভারতীয় স্পটবয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিনেতা তানজু বীরবানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুপারস্টার অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। তানজুও একজন অভিনেতা। ২০১৩ সালে তারও প্রথম ছবি ‘লাভ ইউ সুনিও’ ব্ক্স অফিসে মুখ থুবরে পড়ে। তানজুর ছবিটিও ব্যবসা করতে পারেনি অক্ষরার সামিতাভের মত। দুজনের কোনো ছবিই যখন বক্স অফিসে মানুষ টানতে পারছে না, তখন মূল মঞ্চে পরামর্শক হিসেবে চলে আসলেন অক্ষরার বাবা কমল হাসান ও প্রেমিক তানজুর বাবা অগ্নিরোথি!

দুই বাবা মিলে তাদেরকে পরামর্শও দিলেন অনেক। বললেন প্রেমের সম্পর্কটাকে এত গাঢ়ভাবে না দেখে আপাতত তাদের ক্যারিয়ারের দিকে মনযোগ দিতে। যখন তারা একটা কমফর্টজোনে চলে যাবে ক্যারিয়ার নিয়ে, তখন চুটিয়ে প্রেম করলেও সমস্যা নেই। কারণ, ক্যারিয়ারের মুখ্যম সময়টা যে এখনই যাচ্ছে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে