থাপড় খেয়ে কেজরিওয়াল বললেন, ‘যত চাও মারো’

আবারও থাপড় খেলেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় কেজরিওয়ালের ওপর হামলা হয়। উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে অটোরিকশার এক চালক তাঁকে থাপড় মারেন।

এ নিয়ে মাত্র চার দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় হামলার শিকার হলেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালকে থাপড় দিচ্ছেন অটোরিকশার এক চালক।ঘটনার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘আমাকে সময় ও স্থান বলো। আমি সেখানে যাব। যত চাও আমাকে মারো। কিন্তু তাতে কি দেশের সমস্যার সমাধান হবে?’

সন্দেহভাজন হামলাকারীর নাম লালি বলে জানা গেছে। তিনি একজন অটোরিকশার চালক। কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। ঘটনার পর এএপির কর্মীদের মারধরে অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত ডিসেম্বরে দিল্লি বিধানসভার নির্বাচনের আগে হাজার হাজার অটোচালক কেজরিওয়ারের পক্ষে প্রচার চালিয়েছিলেন। ওই নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। ৪৯ দিন ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান