,

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

2016_03_07_11_32_49_oTJ64taTZLWhICMY7iDemWnZseB7TO_originalবিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি উদ্বোধন করতে ঢাকায় এক জমকালো আয়োজনে অংশ নেবেন তিনি। বিএমডব্লিউ ৭৩০ লি মডেলের গাড়িটি বাংলাদেশে আনছে এক্সিকিউটিভ মটরস। বলিউড নায়িকার ঢাকায় আসার খবর তারা জানালেন সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রেখেছেন উর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী। তার স্পর্শেই বাংলাদেশের রাস্তায় নামবে বিএমডব্লিউ ব্র্যান্ডের সর্বাধুনিক সেভেন সিরিজের গাড়িটি।

উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ২০১৪ সালে ইও ইও হানি সিংয়ের ভিডিও অ্যালবাম ‘লাভডোজ’-এ দেখা গেছে তাকে। গত বছর ‘ভাগ জনি’ ছবির ‘ড্যাডি মামি’ শিরোনামের আইটেম গানেও নাচেন এ অভিনেত্রী।

উর্বশী অভিনীত ‘সনম রে’ চলচ্চিত্রটি মুক্তি পায় গত মাসে। এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে উর্বশী অভিনীত আরেকটি চলচ্চিত্র-‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। পরিচালনায় এতে আরও আছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে