,

টি-২০ বিশ্বকাপ : ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ল টাইগাররা

bangladesh-jugantor_6186স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালের উন্মাতাল আমেজ গায়ে মেখে সোমবার সকাল ১০টায় বিশেষ বিমানে ভারতের ধর্মশালার উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। হিমাচল প্রদেশের এই নৈসর্গিক শহরে একদিন পর টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে।

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, প্রথম পর্ব কঠিন হবে। তবে আমাদের লক্ষ্য বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলা।

টি-২০ ক্রিকেটে এতদিন ছোট দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের ওপর যেন আস্থা রাখতে পারছিলেন না মাশরাফি মুর্তজারা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে হারার পর টানা তিন জয়। টি-২০ ক্রিকেটে দুই বড় দল শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে শিরোপা ঘরে তুলতে পারেনি টাইগাররা।

ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাস যে আরও বেড়েছে সেটা মাশরাফিদের শরীরী ভাষায় ফুটে উঠেছে। এশিয়া কাপের ফাইনাল খেলার পর বাংলাদেশকে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে। আইসিসির নিয়মে বাছাইপর্ব এড়াতে হলে বাংলাদেশকে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকতে হতো। মাশরাফিরা টি-২০ র‌্যাংকিংয়ে এখন ১০ম স্থানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে