‘উড়ছে পতাকা কাঁপছে দেশ, কাপ জিতবে বাংলাদেশ’
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এশিয়া কাপে বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল খেলা নিয়ে আর সবার মতোই দারুণ রোমাঞ্চিত।
বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে দুই লাইনের একটা ছড়া পোস্ট করেছেন তিনি। দুই লাইনের ছড়াটি হলো, ‘উড়ছে পতাকা কাঁপছে দেশ, কাপ জিতবে বাংলাদেশ..’।
ফেসবুকের প্রোফাইল পিকচারে বাংলাদেশ দলের জার্সি পরিহিত একটি ছবিও দিয়েছেন সুজানা। বোঝাই যাচ্ছে, ক্রিকেট নিয়ে সুজানা জাফরের পাগলামি কম নয়।
এদিকে ফাইনাল ম্যাচটি কোথায় বসে দেখবেন জানতে চাইলে সুজানা জাফর বলেন, ‘ইচ্ছে আছে সন্ধ্যায় আমার এক বড় আপুর রেস্টুরেন্টে যাওয়ার। রেস্টুরেন্টটি বনানীতে। সেখানে সবাই মিলে খাওয়া-দাওয়া আর আড্ডার ফাঁকে ফাঁকে টিভিতে খেলা দেখব বলে আপাতত পরিকল্পনা করে রেখেছি আমরা।’
সুজানা আরো বলেন, ‘এশিয়া কাপের ফাইনালে আমরা খেলতে পারছি, এটা অনেক সৌভাগ্যের। জিতলে অনেক খুশি হব।’











