,

যে ভাবে ফাইনালে বাংলাদেশ

2016_03_06_13_14_47_0jZ40r5YZYQi8j7NjLxpmSkhI8zDsp_800xautoস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এই ফাইনালের যোগ্যতা অর্জন করতে বাংলাদেশ হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ২০১২ চ্যাম্পিয়ন পাকিস্তানকে।

গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। ওই লড়াইয়ে স্বাগতিকদেরকে ৪৫ রানে হারায় ভারত।

লঙ্কা বধের নায়ক সাব্বির রহমান রুম্মান

অবশ্য তারপরের চিত্রনাট্য আলাদা। সম্বিত ফিরে পায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথম পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। ৫১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে মাশরাফি-সাব্বিররা।

এরপর নিজেদের তৃতীয় ম্যাচে টিকে থাকার লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়নদের ধরাসয়ী করে বাংলাদেশ। সাব্বির রহমান রুম্মনের বীরত্বে লঙ্কানদের ২৩ রানে হারিয়ে ফাইনালের রেস ধরে রাখে বাংলাদেশ।

পাকিস্তানকে হারানোর পর টাইগার শিবিরে উল্লাস, পাশে বিমর্ষ আফ্রিদি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

উল্লেখ্য এশিয়া কাপ ক্রিকেটে প্রথম বারের মতো টি২০ ফর্মেটে খেলা হচ্ছে। অবশ্য টি২০ বিশ্বকাপকে কেন্দ্র করেই মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্ত নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে