,

প্রথম দিনই সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা

priyankaবিনোদন ডেস্ক : কথায় বলে, ‘মর্নিং শোজ দ্য ডে’। সেটাই আরও একবার প্রমাণ করলেন পিগি চপস। হিম শীতল কণ্ঠ, চোখে ক্ষমতার নজির— সব মিলিয়ে ব্যক্তিত্বে ভরপুর প্রিয়ঙ্কা চোপড়া, থুড়ি আভা মাথুর প্রথম দিনেই দর্শকদের মন জয় করে ফেললেন। পরিচালক প্রকাশ ঝা-র ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’- প্রথম দিনই সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করল। ২৫ কোটি টাকার ছবিটি যে বক্স অফিসে তুমুল সাফল্য পাবে সে আর বলার অপেক্ষা রাখে না।
জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন নায়িকা। আর এটাই নাকি ছিল তাঁর ‘কোয়ান্টিকো’র নেট প্র্যাকটিস। সেখানে একজন এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। এই ছবির পুলিশ অফিসারের চরিত্রের সঙ্গে যার ধারে ও ভারে অনেকটাই মিল। তাই ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে আমেরিকা পাড়ি দেওয়ার আগেই দারুণ হোমওয়ার্কের সুযোগ পেয়েছিলেন।
এই ছবিতে সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। দুর্নীতিপরায়ণ এক বিধায়কের ভূমিকায় রয়েছেন মানব কৌউল। ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন পরিচালকও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে