,

মাশরাফিদের জয় চেয়ে সয়লাব ফেসবুক

2016_03_06_11_55_45_Rd9KbXkrEBUNuCgNTpW99bDA9jHV7Y_originalস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাত টায় মিরপুরে এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বপ্নের এ ফাইনাল ম্যাচ নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। এর প্রতিফল দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকে গতকাল শনিবার থেকে মাশরাফিবাহীনির শুভ কামনায় ভরে উঠেছে প্রোফাইল পিকচারে। বাংলাদেশ দলের প্রতি সমর্থন জানিয়েছেন সবাই। তাদের আশা ভারতকে হারিয়ে এশিয়ায় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসন পাবে বাংলাদেশ।

২০১২ সালে মিরপুরে হোম অব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সাকিব-মুশফিকদের। ওই হার দলের ক্রিকেটারদের পাশাপাশি কাঁদিয়েছিলো দেশের ক্রিকেট অনুরাগী লাখো মানুষকে।

স্বপ্নভঙ্গের ওই দৃশ্য দ্বিতীয়বারে দেখতে চান না ক্রিকেটপ্রেমীরা। তাদের এই চাওয়ায় অনুপ্রেরণা যুগিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিসহ সিনিয়র খেলোয়াড়েরা। তারা বলেছেন, ভারত শক্তিশালি প্রতিপক্ষ, এতে সন্দেহ নেই। তবে বাংলাদেশের বোলাররা কিংবা ব্যাটসম্যান প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না।

শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস’ ব্যানার‌ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।

ঘণ্টাখানেকের ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবি’র মনোগ্রাম সম্বলিত এই গেইম ফেইস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে