বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনাল্ডোর হ্যাটট্রিকে বিধ্বস্ত সেল্টা ভিগো [ভিডিওসহ]

ronaldo-jugantor_6107স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। রোনাল্ডো একাই করেছেন ৪ গোল। এছাড়া গোল পেয়েছেন পেপে, রদ্রিগেজ এবং বেল।

গত ম্যাচে পয়েন্ট খোয়ানো রিয়াল শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে। নিজেদের মাঠে রোনাল্ডো বরাবরই ভয়ংকর এটা সবারই জানা। তার সেই ভয়ংকর রূপটি আবার সবার সামনে তুলে ধরলেন সেল্টার বিরুদ্ধে।

শুরু থেকে সেল্টাকে চেপে ধরা রিয়ালকে গোলের দেখা পেতে ভালোই সময় নিতে হয়। খেলার ৪১ মিনিটে সেল্টার জালে প্রথম বল জড়ান রোনাল্ডোর স্বদেশী পেপে। ভালো খেলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি রিয়াল। ফলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতি থেকে ফিরেই স্বমূর্তিতে আবির্ভূত হন রিয়াল স্টার রোনাল্ডো। ৫০ মিনিটে নিজের প্রথম গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান। ৮ মিনিট পরে নিজের দ্বিতীয় এবং খেলার ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ অধিনায়ক।

খেলার ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোল করেন রোনাল্ডো। ১ মিনিট পর গোলের দেখা পান রদ্রিগেজ। আর সেল্টার জালে শেষ পেরেক ঢুকেন গ্যারেথ বেল। ৮১ মিনিটে গোলটি করেন এ ওয়েলস তারকা। তবে খেলার ৬২ মিনিটে সেল্টার হয়ে একটি গোল পরিশোধ করেন সফরকারী দলের তারকা ল্যাগো অ্যাসপাস।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান কমলো। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে রোনাল্ডোরা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের ব্যবধান ১।

https://youtu.be/wJR1NEAfrMk