ফ্রিডা পিন্টো এ বার মোঙ্গলির মা

 

 

বিনোদন ডেস্ক : ফ্রিডা পিন্টো এ বার মোঙ্গলির মা। ‘জঙ্গল বুক: অরিজিনস্’-এ মোঙ্গলিকে দত্তক নেবেন ফ্রিডা। নায়িকার কথায়, ‘‘আমি দ্য জঙ্গল বুক পড়েছি। টিভি সিরিজও দেখেছি। শেষ পর্যন্ত এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে।’’

image
ফ্রিডা আরও জানিয়েছেন, এটা এমনই একটা ছবি যে কোনও বয়সের মানুষ তা দেখতে পারবেন। এত দিন তাঁর অভিনীত ছবি ছোটদের জন্য ছিল না। কিন্তু এই ছবিটি খুদে দর্শকরাও সমান এনজয় করবে।
মোগলি, বাঘিরা, ভালু, শের খান, আকিলা, তাবাকি— আমাদের আঙুল জড়িয়ে রেখেছিল আশৈশব। ‘জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যায়, চাড্ডি পহেনকে ফুল খিলা হ্যায়’— গাইতে গাইতে এক পাল বন্য পশুর সঙ্গে খেলে বেড়াত ছোট্ট মোগলি। নেকড়ে, শেয়াল, বাঘ, হাতিদের সঙ্গেই জমে উঠেছিল তার রোজনামচা। ইংরেজ লেখক কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’-এর সৌজন্যে অ্যানিমেশন বা নাটকে এত দিন দর্শকদের মাতিয়ে রেখেছিল মোগলি ও তার বন্ধুরা। এ বার সিলভার স্ক্রিন জয় করতে আসছে তারা। ‘স্লামডগ মিলেনিওর’-এর ‘লতিকা’ এ বার জঙ্গল কাহিনিতে কী ভাবে জড়িয়ে পড়ে, তা দেখার অপেক্ষায় দর্শককুল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত