,

ব্যাংক বন্ধ, ফাইনালের টিকিট মিলছেনা কোথাও !

Nirpur_BG_679187999ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে রোববার (০৬ মার্চ) ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দাপটের সঙ্গেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি টাইগারদের মনে। ফাইনালটা এক অর্থে তাই প্রতিশোধেরও! এ ম্যাচ দেখতে টাইগারপ্রেমীদের আগ্রহ চরমে পৌঁছাবে সেটাই স্বাভাবিক। তবে খেলা দেখতে লাগবে যে ‘সোনার হরিণ’ টিকিট। কিন্তু কোথাও মিলছে না ফাইনালের টিকিট!
ম্যাচ শুরুর একদিন আগে (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টিকিট পার্টনার ইউসিবি ব্যাংকে পাওয়ার কথা ফাইনালের টিকিট। কিন্তু  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার থেকে শনিবার বেলা ১২টা অবধি ইউসিবির মিরপুর শাখা (১০ নম্বর) তালাবদ্ধ অবস্থায় রয়েছে। খেলা চলাকালীন সাধারণ ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়।
শনিবার (০৫ মার্চ) সকাল থেকে ফাইনালের টিকিট পাওয়া যাবে-এমন আশাতে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে তরুণ-যুবারা আগের দিন শুক্রবার সকাল ৭টা থেকেই ভিড় করে মিরপুরের ইউসিবি শাখায় সামনে। সেখানে দিন-রাত যাপনের পর অনেকই পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু শনিবার সকালে নির্ধারিত সময়ে ব্যাংক না খোলায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে টিকিটপ্রত্যাশীদের।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের লাঠিচার্জে আহত হন দুই তরুণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ১৫ মি.) তালাবদ্ধ ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। আনা হয়েছে জলকামান। ২৪ ঘণ্টারও বেশী সময় অপেক্ষা করেও টিকিট না পাওয়া চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকিট প্রত্যাশীদের মনে।  চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা, ব্যাংক আদৌ খোলা হবে কি?
পুলিশ সদস্যরা এ ব্যাপারে কোনো ধারনা দিতে পারেননি। ইউসিবি ব্যাংকের দায়িত্বরত কমকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
২৫ হাজার দর্শক-ধারণক্ষম শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে রোববার এশিয়া কাপের ফাইনাল খেলা আসলে কারা দেখবেন-এ নিয়ে কৌতূহল জাগছে ক্রিকেটপ্রেমী ও সংবাদকর্মীদের মনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে