বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশেষ’ বিমানে বিশ্বকাপে যাবে টিম বাংলাদেশ

99016_13টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ, ধর্মশালায়। আর এদিকে এশিয়া কাপের ফাইনাল ছয় মার্চ। আপাতদৃষ্টিতে তারিখে কোনো ঝামেলা না দেখা গেলেও, এশিয়া কাপ ফাইনাল ও টী-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ দুটির মাঝের সময়ে ধর্মশালায় পৌঁছানোর বিষয়টি মূল। কিন্তু সমস্যা হলো, ধর্মশালায় বাংলাদেশ যাবে কিভাবে? ৭ ও ৮ তারিখে দিল্লী থেকে ধর্মশালার যে কোন ফ্লাইটই নেই! তাহলে? সমস্যাটি প্রকট হলেও, সমাধান যখন দেশের প্রধানমন্ত্রীই করে দেন, তাহলে সেই সমস্যা কোনো সমস্যার মধ্যেই পরেনা। আর এই ক্ষেত্রেও হলো তাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিলেন, প্রয়োজনে চাটার্ড ফ্লাইটে ধর্মশালায় নেওয়া হবে মাশরাফি বিন মুর্তজাদের। ঢাকা থেকে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। ঢাকা থেকে দিল্লী হয়ে ধর্মশালায় পৌঁছাতে হবে মাশরাফিদের। কিন্তু পরের দুইদিন ফ্লাইট না থাকার ব্যাপারটি নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যাপারটি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়েই প্রধানমন্ত্রীকে অবগত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আর তৎক্ষনাৎই সমস্যার সমাধান দিলেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট দলকে চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা নিজস্ব বিমান) ঢাকা থেকে ধর্মশালা নিয়ে যাওয়া হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আশ্বাসে ৭ মার্চ সকালেই ঢাকা থেকে নিজস্ব বিমানে চেপে ধর্মশালায় যাবেন মাশরাফিরা। একদিন অনুশীলন শেষে নয় তারিখে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।