,

মোদীর থেকে বেশি অ্যাডভান্সড ভারত তৈরি করবেন সানি!

 

 

বিনোদন ডেস্ক : হেডলাইনটা পরে চমকে গিয়েছেন? ঠিকই অবাক হওয়ার মতোই বিষয়। কিন্তু এটাই বলেছে পরিচালক রামগোপাল ভার্মা।শ্রীদেবীর পর পরিচালক রামগোপাল ভার্মার লেটেস্ট অবসেশন সানি লিওন। আর সেই অবসেশন এমন চূড়ান্ত আকার নিয়েছে যে, রামু মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় ভারতকে বেশি এগিয়ে নিয়ে যাবেন সানি লিওন! টুইটারে এ নিয়ে একের পর এক পোস্ট লিখেছেন পরিচালক। ব্যাস। ওয়েব ওয়াল জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
গত বুধবার রামগোপাল ভার্মা সানিকে নিয়ে একের পর এক টুইট করেন। তিনি লিখেছেন, ‘ঠিক না ভুল, সে বিচারে যাবেন না। কিন্তু সানি লিওনের ডিগনিটি দেখছি। এখন তো আমির খানও তাঁকে এনডোর্স করছেন। আমার তো সত্যিই মনে হচ্ছে, তিনি নরেন্দ্র মোদীর থেকে বেশি অ্যাডভান্স ভারত তৈরি করবেন।’

 

image (3)
পরিচালকের প্রশ্ন, কে বেশি বিশ্বস্ত? কর্নাটক বিধানসভায় যে বিধায়ক পর্ন দেখেন তিনি, নাকি সানি লিওন? তাঁর দ্বিতীয় প্রশ্ন, সরকার ও সানি লিওনের মধ্যে কে বেশিবার ভারতকে শিরোনামে এনে দিতে পারবে? ভারতীয় চিন্তাভাবনায় বদল আনার জন্য নরেন্দ্র মোদীর সানি লিওনের সঙ্গে আলোচনায় বসা উচিত কিনা সে নিয়েও টুইটারে নিজের চিন্তার কথা প্রকাশ করেছেন পরিচালক। যদিও রাম গোপাল টুইটে নরেন্দ্র মোদীর পুরো নাম ব্যবহার না করে এন এম লিখেছেন।
বি-টাউনে রামুর টুইট নিয়ে জোর আলোচনা চলছে। কেউ বলছেন, হাতে কোনও ভাল ছবি না থাকায় টুইটারে এ সব বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকতে চাইছেন তিনি। আবার কারও মতে, বরাবর বিতর্কিত বিষয় নিয়ে ছবি করা রামগোপাল যে বিতর্কিত মন্তব্যই করবেন, এ আর নতুন কী?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে