,

আবারও ছোট পর্দায় তিন্নি

Tinni-L20160303084944বিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। অনেকটা আড়ালেই থাকছেন আজকাল।

গেল বছরের শেষের দিকে বিয়ে করে আলোচনায় আসলেও কিছুদিন পরই তিন্নি আবার হারিয়ে গেলেন। তার কিছুদিন পর হুট করেই শোনা গেল নতুন নাটকে অভিনয় করছেন এই মডেল ও অভিনেত্রী। এও শোনা গেল, খামখেয়ালিতে মত্ত এই তারকা সেই নাটকের শিডিউলও ফাঁসিয়েছিলেন।

তারপর অনেকগুলো মাস কেটে গেল কোনো নতুন খবর ছাড়াই। তিন্নি ভক্তদের জন্য এবার নতুন খবরটি হলো টেলিভশনের পর্দায় হাজির হচ্ছেন এই প্রিয়মুখ। বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘আমার আমি’তে অতিথি হয়ে আসছেন শ্রাবস্তী দত্ত তিন্নি।

অনুষ্ঠানে তিন্নি তার ভালো লাগা মন্দ লাগা একই সাথে সাংসারিক এবং পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। এছাড়া তিন্নি তার ক্যারিয়ারের উত্থান-পতনসহ নানা আলাপে মেতে উঠবেন।

রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় রেকর্ড করা অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে