এটি দেশের জন্য অন্যতম বড় জয় : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে দারুণ সাফল্যের পর এবার টি-টোয়েন্টিতেও ভাল করতে শুরু করেছে টাইগাররা। এশিয়া কাপে টানা তিনটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফিরা।
বুধবার পাকিস্তানকে হারানোর পর টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, টি-টোয়েন্টিতে আমরা ভাল করতে পারছিলাম না। এটি আমাদের দরকার ছিল। সামনে বিশ্বকাপ। ফলে, এ জয় আমাদের দরকার ছিল। ওয়ানডেতে আমাদের অনেক জয় আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিকে আমাদের অন্যতম সেরা জয় বলব। দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ জয়।
গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার পর দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল বাংলাদেশ।











