বরফ গলছে বিরাট-আনুশকা সম্পর্কের

virat-kohli-and-anushka-sharma_104249বিনোদন ডেস্ক : এইতো বেশি দিনের কথা নয়। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি এবং বলিউড সুন্দরী আনুশকা শর্মা জুটির ব্রেক-আপের খবরে মিডিয়া সহ বলিউড এবং ক্রিকেট পাড়া ছিল শরগরম। কিন্তু এখন তারা আবার এক হবার জন্য প্রয়াস চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের পর বিরাটকে ফোন করেন আনুশকা। সেই ম্যাচে বিরাট ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। যার জন্য ফোন করে তাকে অভিনন্দন জানান আনুশকা শর্মা। যার কারণে অনেকেই মনে করছেন বরফ গলতে শুরু করেছে বিরাট-আনুশকার সম্পর্কের।

মূলত বিয়ের কথা বলার কারণে এই যুগলের মাঝে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। আনুশকাকে বিয়ের প্রস্তাব দেয়া হলে আনুশকা তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি এখন শুধুমাত্র তার ক্যারিয়ারের দিকে নজর দিতে চান। তারপর থেকে তাদেরকে আর একসাথে দেখা যায়নি।

একজন আরেকজনের ইন্সটাগ্রাম একাউন্ট অনুসরণ করাও ছেড়ে দিয়েছেন। এ সকল তথ্যের ভিত্তিতে এবং তাদের কোন উত্তর না পাওয়ায় সকলে নিশ্চিত হয়ে যান যে তারা আলাদা হয়ে গেছেন। তবে সম্প্রতি বিরাটকে আনুশকার ফোন এবং অভিনন্দন জানানো এ জুটির ভক্তদের জন্য ভালো বার্তাই বয়ে আনছে এমনটাই আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত