,

মিছিলে মিছিলে প্রকম্পিত ঢাকা

bd_104241নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর রাজধানীতে বিজয় মিছিল বের করেছে হাজার হাজার টাইগার সমর্থক। নগরীর প্রতিটি অলিগলি থেকে বিজয় মিছিল বের করে সমর্থকরা। পুরো রাজধানীজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে বুধবার সন্ধ্যার পরপরই শাহবাগ জড়ো হয় শত শত টাইগার ভক্ত। পুরো শাহবাগ এলাকা ক্রিকেটপ্রেমিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। বাংলাদেশ দলের বিজয়সূচক রান আসার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে তারা। এসময় তাৎক্ষণিক একটি বিজয় মিছিল বের করা হয়। এতে হাজার হাজার জনতা যোগ দেয়।

শাহবাগ ছাড়াও রাজধানী শ্যামলী, কারওয়ান বাজার, পান্থপথ, যাত্রাবাড়ী, সবুজবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট এলাকাসহ প্রায় প্রতিটি অলিগলি থেকে বিজয় মিছিল বের করা হয়। এতে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও যোগ নেয়। প্রিয় দলের বিজয় উদযাপন করতে কারও কোনো কমতি ছিল না।

খেলার ফলাফল নিশ্চিত হবার পরপরই টিএসসিতে এসে জড়ো হয় বাংলাদেশ দলের ভক্ত অনুরাগীরা। তারা বলছেন দেশের ক্রিকেটে যে সুবাতাস বইছে সে বাতাসের ঝড়ে উড়ে গেল পাকিস্তান।

উৎফুল্ল জনতা জানান, ঐতিহাসিক এই জয়ের মাধ্যমে প্রত্যাশার পরিধিও বেড়ে গেছে। এর সঙ্গে বেড়ে গেল চাওয়া পাওয়ার স্বপ্নও।

এই জয়কে গত এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে হারের প্রতিশোধ বলে অনেকে অভিমত দেন।

জয়ের ধারা অব্যাহত রেখে চলতি মাসেই ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগাররা জয়লাভ করবে বলে ভক্তরা প্রত্যাশা করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে