,

ম্যাচ সেরা সৌম্য সরকার

2016_03_02_23_31_43_Ptu08wGag0zfpJ0Jsu5XSHPBFitB9d_originalস্পোর্টস ডেস্ক : তামিম পারেননি। পারেননি সাব্বিরও। শেষ অবধি পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওপেনার সৌম্য সরকার। করেছেন ৪৮ বলে ৪৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশও পেয়েছে ৫ উইকেটের জয়। যার বদৌলতে বাংলাদেশও উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার।

১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দ্রুতই হারায় তামিম ও সাব্বিরকে। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন সৌম্য। মুশফিককে সঙ্গে করে দলকে নিয়ে যান ৮৩ রানে। অল্পের জন্য পারেননি টি২০ ক্যারিয়ারে ফিফটি করতে। তবে গড়ে দিয়ে যান দলের জয়ের ভিত্তি।

৪৮ বলে ৪৮ রানের ইনিংসে সৌম্য হাঁকিয়েছেন পাচটি চার ও একটি ছক্কা। টি২০তে এর আগে সৌম্যের সেরা ইনিংস ছিল ৪৩ রানের।

ম্যাচ শেষে সৌম্যের এমন ইনিংসে বেশ খুশি অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘ফাইনালে যদি সৌম্য শূন্য রান করে, তাতে আমার কোন অভিযোগ থাকবে না। সে রানে ফিরেছে, এটাই খুশির ব্যাপার। যা টি২০ বিশ্বকাপে আমাদের কাজে দেবে’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে