,

বিশ্বকাপের আগেই ফিরবেন মুস্তাফিজ!

mutafizur20160302062450স্পোর্টস ডেস্ক : সাইড স্ট্রেনের চোটে দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে আর খেলা হচ্ছে না কাটার মাস্টারের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

মুস্তাফিজের চোট নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের চোটে সর্বোচ্চ সাত দিন খেলতে পারা যায় না। তবে ৪-৫ দিনের মধ্যেও বোলিংযে ফিরে আসতে পারেন মুস্তাফিজ।’ তবে ভাগ্য সহায় না হলে তিন সপ্তাহ লেগে যেতে পারে তার। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলা নিয়ে শংকা দেখা দিবে। আর বিশ্বকাপের মত বড় আসরে মুস্তাফিজকে না পাওয়া বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি।

বর্তমানে এ তারকা চিকিৎসকের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। তবে চাইলে মুস্তাফিজ এখনো খেলা চালিয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারেন এ নবীন তারকা।

আগেরদিন মুস্তাফিজের না থাকা নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই দলের জন্য অসাধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। ম্যাচ শেষে ফিজিওর সঙ্গে কথা বলে পরদিন এমআরআই করান। তারপর বোঝা যায় তার চোটের মাত্রা। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয় বিসিবি, এশিয়া কাপে আর মুস্তাফিজ খেলতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে