,

বার্সার সঙ্গে ব্যবধান কমাল অ্যাটলেটিকো

2016_03_02_11_00_13_GqzVWzE7bLs4QJ5Lh7Y7li45UQBCTs_originalস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে স্পেনের তিন ঘোড়ার মধ্যে লা লিগার শিরোপা দৌড়ে এগিয়ে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ হাঁটছে লুইস এনরিকের দলের ঠিক পেছনে। অপর ঘোড়া রিয়াল মাদ্রিদ অনেকটাই খেই হারিয়ে ফেলেছে! গত ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজয়ের গ্লানি সঙ্গী করে পিছিয়ে পড়ে জিদেদিন জিদানের দল। শীর্ষে থাকা বার্সার সঙ্গে লস ব্লাঙ্কসদের পয়েন্ট ব্যবধান ১২।

এদিকে পয়েন্ট টেবিলে পিছিয়ে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদও। কিন্তু মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল দিয়েগো সিমিওনের দল। এখন অ্যাটলেটিকো ও বার্সার পয়েন্ট ব্যবধান ৪। ২৭ ম্যাচে অ্যাটলেটিকোর পুঁজি ৬১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেও সবার ওপরে থাকা বার্সার ঝুলিতে জমা আছে ৬৬ পয়েন্ট। তৃতীয় স্থান অধিকারী রিয়ালের সংগ্রহ ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট।

ঘরের মাঠ এস্তাদিও ক্যালদেরনে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ওঠেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা। সোসিয়েদাদের গোলবারে বারবার আক্রমণ শানানোয় অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে তাদের রক্ষণভাগ। আক্রমাণাত্মক ভঙ্গিতে খেলার ফলও অ্যাটলেটিকো পেয়ে যায় হাতে-নাতে। খেলার ৮ মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন সোসিয়েদাদের ডিফেন্ডার ডিয়েগো রিয়েস। বাড়তি সুবিধা নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকোর দ্বিতীয়ার্ধের সূচনাটাও ছিল দারুণ। এ অর্ধে মাঠে নেমে সোসিয়েদাদের খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই তাদের জালে বল জড়ান অ্যাটলেটিকোর সাউল নিগুয়েজ। ৪৬ মিনিটে তার গোলে দিয়েগো সিমিওনের দল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ধুঁকতে থাকা সোসিয়েদাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাটলেটিকোর ফরাসি স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যান। আর তাতে খালি হাতেই ঘরে ফিরতে হয় সফরকারী সোসিয়েদাদকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে