,

তামিম জুনিয়রের নাম ‘আরহাম ইকবাল’

photo-1456850702স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকীর ঘর আলো করে গত রোববার সকালে পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে এসেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

দেশে ফিরেই একটা সুখবর পেলেন তামিম, এশিয়া কাপের দলে ফিরেছেন তিনি। এবার তিনি নিজেই আরেকটি সুখবর দিয়েছেন তাঁর ক্রিকেট ভক্তদের। জানিয়েছেন তামিম জুনিয়রের নাম, ‘আরহাম ইকবাল খান’।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে তামিম জানিয়েছেন, তাঁর স্ত্রী-সন্তান দুজনই সুস্থ আছে। অবশ্য এখনো তাঁরা ব্যাংককেই আছেন। তাঁদের দেশে ফিরতে আরো হয়তো দুই তিন সপ্তাহ লাগতে পারে।

গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাঁজরের ডান পাশে ব্যথা পান বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এই তরুণ পেসার এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়লে তামিমকে দলে নেওয়া হয় তাঁর জায়গায়। কারণ মুস্তাফিজকে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে। তাই এশিয়া কাপের দল থেকেই বাদ দেওয়া মুস্তাফিজকে।

অবশ্য সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য চলমান এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল। অথচ নিয়তি তাঁকেই আবার এশিয়া কাপের দলে ফিরিয়ে এনেছে। সোমবার দুপরে তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন, রাতেই দলের সঙ্গে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে