বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের ফ্যান এর প্রচারে ভাইজান!

 

 

বিনোদন ডেস্ক : সালমান ও শাহরুখ! দু’জনই খুব ভালো বন্ধু। সিনেমায়ও প্রায় কাছাকাছি সময়ে তাদের আবির্ভাব। ইগোটিক কারণে হয়তো অনেক সময় একে অন্যকে পাশকাটিয়ে চলেছেন। কিন্তু বন্ধুত্বের বন্ধনের সামনে সেসব মান অভিমান ধুঁপে টেকেনি।আর তাই এখন প্রায়শই দেখা যায় অকৃপনভাবে একে অন্যের ভূয়সি প্রশংসা করে বেড়াচ্ছেন। পরস্পর অংশ নিচ্ছেন একে অন্যের ছবির প্রচারণায়ও!

SK-Salman

 

মাঝখানে একে অন্যের ছায়া না মারালেও সব ভুলে ফের পুরনো বন্ধুত্বে জেগে উঠেছেন বলিউড বাদশা শাহরুখ খান ও ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। এখন গলায় গলায় পিরিতি তাদের। একজনের সিনেমার প্রচারণায়ও আরেকজন নির্দ্বিধায় অংশ নিচ্ছেন। এবার শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’-এর প্রচারণায় সরাসরি অংশ নিলেন সালমান খান। জানালেন তিনিও শাহরুখের মস্ত ফ্যান!

 

 

গতকাল ইউটিউবে রিলিজ হয়েছে শাহরুখ খান অভিনীত ও রাহুল ধোলাকিয়ার নতুন ও বছরের আলোচিত ছবি ‘ফ্যান’ এর ট্রেলার। সন্ধ্যায় ট্রেলারটি প্রকাশের পর শাহরুখ ভক্তরা যেন আনন্দে হাওয়া ভাসছেন। শাহরুখের ফ্যানের প্রচারণায় রীতিমত আত্মহারা সকলে। আর সেই আনন্দ আরো বাড়িয়ে দিলেন যখন ভাইজান খ্যাত সালমান খানও ‘ফ্যান’-এর প্রচারণায় অংশ নিলেন।

 

 

সালমান খান তার নিজের টুইট অ্যাকাউন্ট থেকে ইউটিউবে রিলিজ হওয়া শাহরুখ অভিনীত ‘ফ্যান’ ছবির ট্রেলারটি শেয়ার দিয়ে সেখানে লিখেন, সালমান খানও শাহরুখের একজন মস্ত ‘ফ্যান’।ক’দিন আগেইতো একজন আরেকজনকে এড়িয়ে গেছেন। কোনো অনুষ্ঠানে একত্রে যদিও বা হয়েও গেছেন তবু কারো মুখ কেউ না দেখে এড়িয়ে গেছেন। গত বছর থেকেই সেই শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। সালমান খানের ‘হিট এন্ড রান’ মামলায় ফেঁসে গিয়ে যখন সাজা হওয়া যোগার, ঠিক তখন সব ভুলে সালমানকে দেখতে যান শাহরুখ। আর সেই থেকেই আগের মত পুরনো বন্ধুর চেহারায় ফিরেছেন এই দুই খান।

 

 

উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি হুট করেই ইউটিউবে রিলিজ দেয়া হয় শাহরুখ খান অভিনীত চলতি বছরের প্রতীক্ষিত ছবি ‘ফ্যান’-এর ট্রেলার। ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে দেখা মেলে শাহরুখ ভক্ত এক দুরন্ত মানুষের। অবসেশন, সাসপেন্স আর থ্রিলারে ঠাঁসা নতুন গল্প নিয়েই নতুন বছরে হাজির হতে যাচ্ছেন শাহরুখ। এখন শুধু এপ্রিল মাসের অপেক্ষা!