,

শ্রাবন্তী ঢাকায় আসছেন

 

বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে শিকারী শিরোনামের চলচ্চিত্র। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। এ দিন দুপুরে ঢাকায় পৌছাবেন শ্রাবন্তী। এতে যোগ দিতেই ঢাকায় আসছেন এ অভিনেত্রী। মহরত অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকবেন বলেও প্রযোজক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে।

 

Srabanti1456832822

আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হবে এ চলচ্চিত্রের দৃশ্যায়নের কাজ। শাকিব-শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করবেন- মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ