,

টি টোয়েন্টির শিরোপা খরা ঘোচাতে চায় অস্ট্রেলিয়া

saj-13স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম সংখ্যক রেকর্ডই আছে অস্ট্রেলিয়ার যা এখন পর্যন্ত অর্জিত হয়নি। এর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড টি টোয়েন্টির শিরোপা। ওয়ানডেতে বর্তমান বিশ্বসেরার সাথে সম্প্রতি যোগ হয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি। ছোট ফর্মেটে অন্যতম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও এখনো বিশ্বকাপে সুস্পষ্ট ফেবারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি।

ফিটনেসের কারণে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের খেলা নিয়ে সংশয় দেখা দেয়ায় স্টিভ স্মিথের ওপরই পড়েছে বিশ্বকাপের দলে নেতৃত্ব। আর ছোট ফর্মেটের দায়িত্ব পেয়েই স্মিথ বলেছেন এই শিরোপাটা এখনো পাওয়া হয়নি। ভারতের কন্ডিশনে সফরটা বেশ কঠিন হবে। কিন্তু আমি বিশ্বাস করি এবারের দলটি যেকোনো দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারে। ব্যক্তিগত অর্জন ছাপিয়ে পুরো দলের অর্জনই স্মিথকে নানাভাবে সমৃদ্ধ করেছে। কিন্তু দেশের বাইরে অ্যাশেজ ও ওয়ার্ল্ড টি টোয়েন্টি থেকে সম্প্রতি কোন কিছু পায়নি অস্ট্রেলিয়া। আর তাই স্মিথ মনে করেন অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টগুলোতে দলকে কিছু দেবার সময় এসেছে।

বেশ কিছুদিন যাবত অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে সমস্যা বেশ বড় হয়ে দেখা দিয়েছিল। যদিও সম্প্রতি শেন ওয়াটসন ও উসমান খাজা নিজেদের প্রমাণ করেছেন। তবে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চকে নিয়ে সাজানো উদ্বোধনী জুটির ওপরই দলীয় ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা ছিল। এখন ফিঞ্চের অনুপস্থিতিতে দলীয় লাইন-আপ কি হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন স্মিথ। তবে দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং বিশ্বকাপের মত বড় আসরে তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে আছেন বলেই স্মিথ আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে