,

ভারতীয় সাংবাদিকের মুখে ঝামা ঘষে দিলেন সাব্বির

6স্পোর্টস ডেস্ক : রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান ৮০ রানের যে অসাধারণ ইনিংস খেলেছেন, তা দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। দারুণ সব চার-ছক্কার ফুলঝুরিতে মিরপুরের দর্শককে মাতিয়ে রাখেন তিনি। আর লঙ্কান বোলারদের করে ফেলেন একরকম কোণঠাসা।
তাই তো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, ‘এমন একটা ইনিংস খেলার পর কি মনে হয়েছে, আপনার পক্ষেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা সম্ভব?’ ভারতীয় সাংবাদিকের বাউন্সারের জবাবে সাব্বির উড়িয়ে ছক্কা মেরেছেন।
সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাব্বির বলেন, ‘আইপিএল বা সিপিএল কোনোটিতেই খেলার কথা আমি কখনোই ভাবিনি। আর খেলা সম্ভব কি না, সেটাও জানি না। আমার একমাত্র ভাবনা নিজের ব্যাটিংয়ের উন্নতি করা। সেদিকেই সব সময় লক্ষ্য থাকে আমার। সেটাকেই ধ্যান-জ্ঞান হিসেবে জানি।নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে পারলেই নিজেকে সার্থক মনে করব। একজন ব্যাটসম্যান হিসেবে তখনই মনে করব, আমি সফল হয়েছি। অন্য কোনো লিগে খেলার যোগ্যতা অর্জন করাই বড় সাফল্য নয়।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১৭তম ম্যাচে সাব্বির ৫৪ বলে ৮০ রান করেন। অসাধারণ এই ইনিংসটিকে ১০টি চার ও তিনটি ছক্কায় সাজিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তাঁর সেরা ইনিংস। এর আগে তাঁর সেরা ইনিংসটি ছিল গত এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৩২ বলে হার না মানা ৫১ রান।
দারুণ সব চার-ছক্কায় মিরপুরের দর্শককে মাতিয়ে রাখেন সাব্বির। দর্শকও প্রাণভরে উপভোগ করেন তাঁর এই অসাধারণ ইনিংসটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে