,

‘সাকিবও মানুষ, এলিয়েন নয়’

2015_07_06_11_30_58_QfYNN9LA5r5joKmkb5nhMKAnlurTy9_originalস্পোর্টস ডেস্ক : আইপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশে জমজমাট টি২০ লিগ খেলে থাকেন সাকিব আল হাসান। তাই এই বাঁহাতি অলরাউন্ডারের কাছে স্বাগতিক সর্মথকদের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া। প্রতিটি ম্যাচেই তার ব্যাটে রানের ফোয়ারা ছুটুক, ঠিক তেমনি বল হাতে নিন একাধিক উইকেট। স্বাগতিক সমর্থকদের চাওয়া এমনিই। তবে ভক্তদের এমন চাওয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে, সাকিবও মানুষ, তিনি এলিয়েন নন।

এশিয়া কাপের পরপর দুটো ম্যাচে বল ও ব্যাট হাতে অনেকটাই বিবর্ণ ছিলেন সাকিব। কিন্তু রোববার শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স করেন সাকিব। আর তাই ব্যাটে-বলে সাকিবকে পারফর্ম করতে দেখে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক। এশিয়া কাপের দুটো ম্যাচে পারফর্ম করতে না পারলেও সাকিবের ওপর থেকে আস্থা হারাননি মাশরাফি।

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার ব্যাট হাতে ৩৪ বলে করেছেন ৩২ রান। আর বল হাতে ২১ রানে নিয়েছেন ২ উইকেট। যে জায়গায় রোহিতের ক্যাচ ছেড়েছিলেন, সেই পয়েন্টেই দারুণ এক ক্যাচ নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠল সাকিবের ফর্মে ফেরার প্রসঙ্গ। মাশরাফি জানালেন, সাকিবকে পারফর্ম করতে দেখে তারও ভালো লেগেছে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন,‘দলের জন্য যেটা প্রয়োজন সেটা সে সবসময় করেছে এবং করে যাচ্ছে। হয়ত কোনোদিন ব্যর্থ হবে, কোনোদিন সফল হবে। আমরা চাই সবসময় সে পারফর্ম করুক। কিন্তু দিন শেষে সেও মানুষ, ভুলভ্রান্তি তার হতে পারে। আসলে প্রতিদিন সে ভালো খেলবে না। আজ (রোববার) সে ভালো খেলেছে। আর প্রতিদিন মানুষের এক রকম যায় না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে