বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের জন্য নয়, দলের জন্য খেলি

1456672560স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আর দলের এ জয়ের মূল কারিগর ছিলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। চাপে থেকেও দুর্দান্ত এক ইনিংস খেলে বোলারদের লড়াই করার পুঁজি এনে দেন তিনি। তবে চেষ্টা করলে সেঞ্চুরি করতেও পারতেন এ তারকা। তবে নিজের জন্য নয়, দলের জন্য ক্রিকেট খেলেন বলেই আক্রমণের ধার কমাননি সাব্বির।

মাত্র ৫৪ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। চামিরার বলে যখন তিনি আউট হন তখন আরও চার ওভার বাকি ছিল। একটু ধীরে দেখে খেললে পেতে পারতেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু তা না করে স্বাভাবিক ব্যাটিং করে যান তিনি।

সেঞ্চুরির চিন্তা করেছিলেন কি-না জানতে চাইলে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘আমি আসলে সেঞ্চুরি-হাফসেঞ্চুরি এই সব নিয়ে ভাবি না। আমি দলের প্রয়োজনে খেলি। দলের জয়ে যদি এক রান করতে পারি তাহলে তাতেই আমি খুশি। সেঞ্চুরির কথা চিন্তাই করিনি।’

বিপিএলের শুরুর দিকে রান খরায় ভুগছিলেন সাব্বির। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে এসেই দারুণ সাফল্য পেতে শুরু করেন তিনি। সে ধারাবাহিকতায় জাতীয় দলেও নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘তিন নম্বরে নেমে চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে। আশা করছি পরের ম্যাচেও এ ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে