,

মাইকেলের কেনা অস্কার মূর্তির খোঁজ মিলছে না

jaksonঅদ্ভুত এক কাণ্ড ঘটেছে। আর ঘটনাটি প্রকাশ পেয়েছে আজ অস্কারের দিনটিতেই। রাতেই জমকালো আয়োজনে ঘোষণা হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কারের এ আসরটির। তবে নতুন খবর হলো প্রযোজক ডেভিড সেলঝেনিকের বিখ্যাত চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’ ১৯৩৯ সালে ‘সেরা ছবি’ শাখায় জিতে নিয়েছিল অস্কার পুরস্কার। পরে ডেভিডের অর্জিত এ অস্কার পুরস্কারটি নিলামে উঠেছিল। নিলাম থেকে তা কিনে নিয়েছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তবে জ্যাকসনের সব সম্পত্তির মধ্যে ১৫ লাখ ৪০ হাজার ডলার দিয়ে কেনা সেই অস্কার মূর্তিটির আর খোঁজ মিলছে না। ১৯৯৯ সালে জ্যাকসন এ অস্কারটি কিনেছিলেন। এর আগে এত অর্থ দিয়ে কেউ কোনদিন নিলামে উঠা অস্কারের মূর্তি কেনেননি। আর সেই অস্কার কিনা উধাও! একটি সূত্র জানিয়েছে, অস্কার মূর্তিটি হয় জ্যাকসনের ক্যালিফোর্নিয়ার নেভার ল্যান্ড এস্টেটে, নয়তো লস অ্যাঞ্জেলেসের সেই বাড়িতে থাকার কথা, মৃত্যুর আগে যে বাড়িতে তিনি থাকতেন। জ্যাকসনের আইনজীবী হাওয়ার্ড উইজম্যান জানিয়েছেন, অন্য সব সম্পত্তির মতোই এ অস্কার মূর্তিটিও জ্যাকসনের সন্তানদেরই প্রাপ্য। তাই আমি যে কোনোভাবেই হোক না কেন এ অস্কারটি পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী। তবে মাইকেলের রহস্যজনক মৃত্যুর মতোই তার নিলামে কেনা এ অস্কার মূর্তিটিও একটি রহস্য হয়েই রইলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে