,

বলিউডে টিকে থাকতে গেলে ব্যাক আপ চাই, বিস্ফোরক রাইমা

 

বিনোদন ডেস্ক : বলিউডে টিকে থাকতে গেলে ব্যাকআপ মাস্ট। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাইমা সেন!
গতকালই মুক্তি পেয়েছে তাঁর নয়া বলিউডি ছবি ‘বলিউড ডায়েরিজ’। টলিউডে পারফরম্যান্সের বিচারে তিনি প্রথম সারিতে থাকলেও বলিউডে এখনও ততটা সফল নন নায়িকা। সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বলিউডে টিকে থাকতে গেলে ব্যাক আপ দরকার। তাও তো আমার কোনও নিরাপত্তাহীনতা নেই। কারণ পরিবারের খরচ আমাকে চালাতে হয় না। তা ছাড়া টলিউডের ব্যাকআপ রয়েছে। কিন্তু এমন অনেকে আছেন যাঁরা বলিউডেই স্ট্রাগল করছেন। তবে ব্যাক আপ না থাকায় টিকে থাকতে পারছেন না।’’

 

image
‘বলিউড ডায়েরিজ’-এ এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন রাইমা। তাঁর মতে, কেরিয়ার শুরুর এত বছর পরে এসে এখনও তিনি স্ট্রাগল করছেন। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের মেয়ে হয়ে তিনিই যদি বি-টাউনে কল্কে না পান, সে ক্ষেত্রে অন্য কারও অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করেন রাইমা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে