,

৬৮ বছর বয়সে ‘১৭তম’ জন্মদিন

mamon-homeবিনোদন প্রতিবেদক : দেশের পুরোধা নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের ১৭তম জন্মদিন সোমবার (২৯ ফেব্রুয়ারি)। পাঠক ভাবছেন ভুল তথ্য দিয়েছি? ভুল তথ্য নয়। আগামী ২৯ ফেব্রুয়ারি ৬৮ বছরে পা রাখবেন গুণী এই নাট্যব্যক্তিত্ব। বয়স ৬৮ হলেও জন্মদিন তার ১৭তম।

ইংরেজি লিপিয়ারের হিসাবমতে প্রতি চার বছর পর পর ক্যালেন্ডারের পাতায় আসে ২৯ ফেব্রুয়ারি। তাই চার বছর পর পর আসে মামুনুর রশীদের জন্মদিন। এবারের ৬৮তম বছরের ১৭তম জন্মদিনটিকে রঙিন করে উদযাপন করবেন সংস্কৃতিকর্মীরা। এজন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে আহ্বায়ক ও আক্তারুজ্জামানকে সদস্য সচিব করে মামুনুর রশীদের জন্মদিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে ‘সাম্য ও শিল্পের কারিগর মামুনুর রশীদ জন্মজয়ন্তী’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এতে দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হবেন মামুনুর রশীদ।

অনুষ্ঠান প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, ‘আলোচনা, ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ এবং মামুনুর রশীদের সৃজনকর্ম দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। দেশের গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।’

জন্মদিন প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চার বছর পর পর জন্মদিন আসে, বিষয়টি দারুণ উপভোগ করি। প্রতি বছর জন্মদিনের ঝামেলা হয় না। সবাইকে কষ্ট করে প্রতি বছর আসতে হয় না। চার বছরে এক দিন সবাই আসে এবং শুভেচ্ছা জানায়। মজা লাগে যখন দেখি বয়সে বৃদ্ধদের তালিকায় চলে গেলেও জন্মদিনে আমি এখনো তরুণ। বয়স আমার ৬৮, কিন্তু ১৭তম জন্মদিন।’ দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে