বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার নতুন প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো

3268_dsবিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হয়েছেন উয়েফার মহাসচিব গিয়ান্নি ইনফান্তিনো। সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উত্তরসূরি হবেন সুইস এই ফুটবল কর্মকর্তা। শুক্রবার জুরিখে ফিফার সদর দফতরে দ্বিতীয় রাউন্ডে ভোটে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভুত ৪৫ বছর বয়সী ইনফান্তিনো। বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা দ্বিতীয় সর্বোচ্চ ৮৮টি ভোট পান।

এর আগে প্রথম রাউন্ডে ইনফান্তিনো সর্বোচ্চ ৮৮ ভোট পান। আর শেখ সালমান পান ৮৫ ভোট। নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে জিততে মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হতো কাউকে। কিন্তু সেটা না হওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় ভোটাভুটি। তাতে জিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট হলেন ইনফান্তিনো। ইনফান্তিনো উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০০ সাল থেকেই তিনি ইউরোপের সর্বোচ্চ সংস্থাটির সঙ্গে যুক্ত। এর আগে শুক্রবার ফিফাকে দুর্নীতিমুক্ত করতে এবং এর কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে সংস্কার প্রস্তাব পাস হয়। ফিফার সদরদপ্তর জুরিখে জরুরি সাধারণ সভায় ভোট গ্রহণের মাধ্যমে ওই সংস্কার প্রস্তাবটি পাস হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে